রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. জাফর (৫০) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) যাত্রাবাড়ী থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত জাফরের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
/এমএসএ
