প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নতুন রূপে সাজানো হয়েছে নগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ অক্সিজেন মোড়। দীর্ঘদিনের অযত্ন ও অব্যবস্থাপনার চিত্র পেছনে ফেলে মোড়টির মাঝের অংশে গড়ে তোলা হয়েছে সবুজায়ন। লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ও ফুলের গাছ। সৌন্দর্যবর্ধনমূলক বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাটহাজারীতে দিনের কর্মসূচি শেষে সড়কপথে এই পথ দিয়ে নগরের হোটেল রেডিসন ব্লুতে যাওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর যাত্রাপথের গুরুত্বপূর্ণ এই মোড়টি তাই নতুন করে সাজিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সবুজায়নের আওতায় এনে নাগরিকদের জন্য সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, শুধু সৌন্দর্যবর্ধন নয়, নগরের পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর সহযোগিতা পেলে চট্টগ্রামকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করা সম্ভব হবে।
এমআর/এসএম
