বিজ্ঞাপন

মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৯ আগস্ট) সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটে মোহাম্মদপুরের তাজমহল রোডে আমরা একটি অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পাওয়ার পর মোহাম্মদপুর স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজমহল রোডের সি ব্লকের এক নম্বর দোকানে সিপি ফাইভ স্টার ফাষ্ট ফুডের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো দোকানটি পুড়ে বশীভূত হয়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রয়েছে। তবে এত সকালে কী থেকে আগুনের ঘটনা ঘটেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

অন্যদিকে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. জাহাঙ্গীর বলেন, আমরা সাড়ে আটটার দিকে তাজমহল রোডে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে সেখানে আমাদের একটি টিম পাঠানো হয়।

এসএএ/আরএফ