বিজ্ঞাপন

রাষ্ট্রদূতের সঙ্গে ইতালির আরেজ্জোর নবনির্বাচিত কাউন্সিলরের সাক্ষাৎ

রাষ্ট্রদূতের সঙ্গে ইতালির আরেজ্জোর নবনির্বাচিত কাউন্সিলরের সাক্ষাৎ

ইতা‌লি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের স‌ঙ্গে ইতালির আরেজ্জো কমিউনের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, রোমে এই সাক্ষাৎ হ‌য়ে‌ছে।

রোমের বাংলা‌দেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রাসেল আহমেদকে তার নির্বাচনী সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন এ সাফল্য ইতালিতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

রাষ্ট্রদূত রাসেল আহমেদের এই সাফল্যকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের ইতালীয় সমাজে আরও সক্রিয়ভাবে একীভূত হওয়া, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ইতালির মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এনআই/এমএন