বিজ্ঞাপন

লাল-সবুজ গাড়িতে হাটহাজারী পৌঁছালেন প্রধানমন্ত্রী

লাল-সবুজ গাড়িতে হাটহাজারী পৌঁছালেন প্রধানমন্ত্রী

সবার আগে বাংলাদেশ লেখা বুলেটপ্রুফ লাল-সবুজের গাড়িতে করে হাটহাজারীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে হাটহাজারীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশস্থল।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ফটিকছড়ি থেকে হাটহাজারীর উদ্দেশে রওনা হয়ে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী। পথে সড়কের দুই পাশে অপেক্ষমাণ সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের পাশে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাকে দেখে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করলে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাটহাজারীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যকে সতর্ক অবস্থানে দেখা যায়।

এর আগে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাবু নগর মাদ্রাসায় হেফাজতের আলেমদের সাথে কর্মসূচি শেষে তিনি হাটহাজারীর উদ্দেশে রওনা দেন।

জেডএস