বিজ্ঞাপন

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া।

রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওওয়াতি।

সাক্ষাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার একসঙ্গে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেন।

বিমান মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশের যথেষ্ট পর্যটক চাহিদা রয়েছে। বাংলাদেশ সরকার দেশীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা স্ট্যাটাস বহালকে গুরুত্বের সঙ্গে দেখছে।

এসময় বিমান প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় হোটেল ও পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আধুনিকায়নের লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি।

এসময় তিনি আরও জানান, এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশেই মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং-এমআরও ইউনিট তৈরির কথা সরকার ভাবছে।

রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে জাতীয় হোটেল ও পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সঙ্গে এমওইউ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্ট্যাটাস বহালের ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসএইচআর/বিআরইউ