বরিশালের ঐতিহ্যবাহী সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা, মালাই চপ আর ছানার জিলাপি খেয়ে মজা পেয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সোমবার (১০ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকে এক পোস্টে রাষ্ট্রদূতের এ অনুভূতির কথা জানায়।
দূতাবাসের পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাও-এর একটি ছবি প্রকাশ করে বলা হয়, ঐতিহ্যবাহী সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা, মালাই চপ আর ছানার জিলাপি জম্মের মজা!
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশিদের কাছে জানতে চেয়েছেন পছন্দের মিষ্টি কোনটি—রসগোল্লা, মালাই চপ নাকি ছানার মিষ্টি?
এনআই/এসএম
