বিজ্ঞাপন

জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় ভারত

জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় ভারত

জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বাংলা‌দেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর স‌ঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ নি‌য়ে ঢাকার ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

ভারতীয় হাইক‌মিশন ব‌লে‌ছে, হাইকমিশনার ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী মনোভাব নিয়ে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তারা পারস্পরিক আগ্রহের বিষয়গুলোর ব্যাপারে মতবিনিময় করেন এবং জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায়গুলো নিয়ে আলোচনা করেন।

এনআই/এসএএস