বিজ্ঞাপন

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

রাজধানীর পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়ে মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

নিয়াজ মেহেদী জানান, প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত, গ্রেপ্তার আসামি এবং উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।

এমএসি/জেডএস

বিজ্ঞাপন