বিজ্ঞাপন

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিয়ে কোস্ট গার্ডের অগ্নিনিরাপত্তা মহড়া

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিয়ে কোস্ট গার্ডের অগ্নিনিরাপত্তা মহড়া

চট্টগ্রামে অগ্নিনির্বাপণী মহড়া এবং অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড ঘাঁটি চট্টগ্রাম ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হয়। বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এতে জানানো হয়, মহড়ায় চট্টগ্রাম আয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, অগ্নিনির্বাপণের প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সাধারণ মানুষের করণীয় ও দায়িত্ব সম্পর্কে বিভিন্ন ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কাজ করে আসছে। জনস্বার্থে ও সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সেবাধর্মী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমআর/এসএএস