বিজ্ঞাপন

রাজারবাগে পিকআপ চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজারবাগে পিকআপ চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর রাজারবাগে দ্রুত গতির পিকআপ চাপায় মাসুম বিল্লাহ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে রাজারবাগের মৌচাক ফ্লাইওভারের র‍্যাম্পের গোড়ায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) অভি জানান, একটি দ্রুত গতির পিকআপ মোটরসাইকলেটিকে চাপা দিলে চালক ঘটনাস্থলে নিহত হন। সুরতহাল প্রতিবেদনের পর মরদেহ মর্গে পাঠানো হবে।

তবে ঘাতক পিকআপ ও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।

এসএএ/ এনটি

বিজ্ঞাপন