বিজ্ঞাপন

সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্বে মো. মনিরুজ্জামান

সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্বে মো. মনিরুজ্জামান

সাময়িকভাবে (চলতি দায়িত্ব) সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী নিয়োগ পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইং) মো. মনিরুজ্জামান।

বুধবার (১২ আগস্ট) তাকে এ নিয়োগ দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) সৈয়দ মঈনুল হাসানকে পরবর্তী পদায়নের জন্য (স্ব-বেতনে) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এসএইচআর/এসএম