বিজ্ঞাপন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারজন সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন করা হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন– ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার(মতিঝিল জোন) হুসাইন মোহাম্মাদ ফারাবীকে সহকারী পুলিশ কমিশনার  ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগে (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম), ডিএমপির সহকারী পুলিশ কমিশনার কল্যাণ ও ফোর্স বিভাগের মো. সাকিবুল আলম ভূইয়াকে ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার(মতিঝিল জোন), ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইসমেত জাহানকে ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের (নারী পুলিশ) সহকারী পুলিশ কমিশনার ও বিএনপির সহকারী পুলিশ কমিশনার মো. আশিক মোল্লাকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার কল্যাণ ও ফোর্স বিভাগে পদায়ন করা হয়েছে। 

এসএএ/বিআরইউ