বিজ্ঞাপন

চকবাজারে ফ্যানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চকবাজারে ফ্যানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর চকবাজারের সোয়ারিঘাট এলাকায় ফ্যানের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুল্লাহ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সোয়ারিঘাটের তায়েবা এন্টারপ্রাইজের ২য় তলায় এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. অলিউল্লাহ জানান, তায়েবা এন্টারপ্রাইজের ২য় তলায় ফ্যানের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কোকাইল গ্রামে। বাবার নাম শামসুল হক। বর্তমানে আমার ভাই চকবাজার শোয়ারিঘাটের তায়েবা এন্টারপ্রাইজের দ্বিতীয় তলায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বর্তমানে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এসএএ/বিআরইউ