বিজ্ঞাপন

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জও (ওসি) জুমার নামাজ আদায় করেন। 

পোস্টে আরও বলা হয়, মসজিদে প্রবেশের সময় ওসি তার নিজের জুতা খুলে প্রবেশ করেন। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।

পুলিশের দাবি, ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করার প্রচারণাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়।

বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ আরও বলেছে, এ ধরনের প্রচারণা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

এসএএ/জেডএস

বিজ্ঞাপন