বিজ্ঞাপন

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ফাহাদ নামে ১০ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ফাহাদের গ্রামের বাড়ি ডেমরার সারুলিয়াতে। তার পিতার নাম ফারুক।

নিহতের দাদা মো. জাহাঙ্গীর জানান, আমার সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে ফাহাদ। এক পর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় অনেকে খোঁজার পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ফাহাদকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বর্তমানে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এসএএ/জেআই