বিজ্ঞাপন

কদমতলীতে বাসায় চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

কদমতলীতে বাসায় চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুরে একটি বাসায় চুরি করতে উঠার সময় তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) নিহতের মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পেয়ে কদমতলীর মুরাদপুরের একটি বাসার সামনে পাকা রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় নিহত সেলিমের মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তে জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আশেপাশে লোকজনের মুখে জানতে পারি নিহত সেলিম কদমতলীর মুরাদপুরে ভোর সাড়ে ৬টার দিকে সাত্তার মিয়ার বাড়িতে চুরি করার জন্য উপরে উঠার সময় তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে মাথার পেছন সাইডে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত সেলিম কুমিল্লা জেলার তিতাস থানা কদম তলা এলাকা মৃত হালিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি কদমতলীর উত্তর মুরাদপুরের ৩৪১ নম্বর বাসায় পালিত বাবা আনোয়ার মিয়া ও পালিত মা রাবেয়া সঙ্গে থাকতেন। 

এসএএ/আরএফ