বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরে নোঙর করে রাখা এক জাহাজে অপর জাহাজের ‘ধাক্কা’

চট্টগ্রাম বন্দরে নোঙর করে রাখা এক জাহাজে অপর জাহাজের ‘ধাক্কা’

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে প্রবল স্রোতের কারণে প্রবেশকারী একটি বাল্ক ক্যারিয়ার নোঙর করে রাখা অপর একটি জাহাজের সামনের অংশে ধাক্কা দিয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বর্তমানে বন্দরের নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, স্ল্যাগ কার্গো বহনকারী ২১ জন ক্রুবাহী এমভি আনাসসা আলফা অ্যাঙ্করেজে প্রবেশের সময় প্রবল স্রোতের কারণে নোঙর করে রাখা এমভি জাহাব জাহান জাহাজের সামনের অংশে স্পর্শ করে।

তিনি জানান, ঘটনার পরপরই দুই জাহাজ নিরাপদে আলাদা হয়ে পুনরায় নোঙর করে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। দুই জাহাজের সব ক্রুই নিরাপদে আছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর বন্দরের নৌ চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। বর্তমানে নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এমআর/জেডএস