বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এ সাক্ষাৎ হয়েছে।
সাক্ষাতে বাংলাদেশ ও রাশিয়ার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, চলমান সহযোগিতা এবং ভবিষ্যৎ যোগাযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া, জাতিসংঘসহ বহুপক্ষীয় প্ল্যাটফর্মে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন তারা।
এনআই/এসএম
