পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেসনিয়াক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৭ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই সাক্ষাৎ হয়েছে।
সাক্ষাতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে চলমান সহযোগিতা, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া, জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহায়তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এর বাইরে বাংলাদেশের আসন্ন এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণ, জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরও কার্যকর করার বিষয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্যারোল ফ্লোর-স্মেরেসনিয়াক বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার এবং বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকারে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এনআই/জেডএস
