ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, রাস্তার সমস্যা, কোথায় অন্য কোনো সমস্যা- এসব বিষয়ে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিজ নিজ এলাকায় আরও সক্রিয় হওয়ার হতে হবে।
মঙ্গলবার(১৮ আগস্ট) রাজধানীর মতিঝিলে খালেদা জিয়ার ৮২তম ও মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, নেতা-কর্মীদের সরাসরি জনগণের কথা শুনে তাদের সমস্যাগুলো তার কাছে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আপনারা সমস্যাগুলো আমার কাছে নিয়ে আসবেন, আমি সমাধানের চেষ্টা করব। যেকোনো সময়, যেকোনো জায়গায় ডাকলে আমাকে পাওয়া যাবে
ঢাকা মহানগরের রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য শনিবার নগর ভবন খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, যেকোনো অভিযোগ ও পরামর্শ নিয়ে সেখানে আসতে পারবেন।
তিনি বলেন, বিএনপির সংগ্রাম এখনো শেষ হয়নি, বরং সংগ্রামের একটি পর্যায় শেষ করে দলটি আরেকটি পর্যায়ে এসেছে। সংগ্রামের একটা পর্যায় শেষ করে আরেকটা পর্যায়ে আমরা এসেছি। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে যে ষড়যন্ত্র চলছে, তা শুধু সরকার নয়, বিএনপিকেই দলীয় আদর্শ ও সাংগঠনিক শক্তি দিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
ঢাকা শহরের আগামী নির্বাচন বিএনপির জন্য একটি পরীক্ষা উল্লেখ করে আবদুস সালাম বলেন, এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে নেতা-কর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। নিজ নিজ এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করে সামনে এগিয়ে যেতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এএসএস/বিআরইউ
