বিজ্ঞাপন

জেনেভা ক্যাম্পে গাঁজা-ইয়াবাসহ ৩ কারবারি আটক

জেনেভা ক্যাম্পে গাঁজা-ইয়াবাসহ ৩ কারবারি আটক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৭৮ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

আটকরা হলেন- জাহাঙ্গীর (৩০), রিপন (২২) ও ফারুক (২৪)। এদের মধ্যে ফারুকের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসি জানান, জেনেভা ক্যাম্পে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৭৮ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএএ/এসএইচএ