বিজ্ঞাপন

ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার, মামলা ৫৯

ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার, মামলা ৫৯

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫৯টি মামলা দায়ের করা হয়।

বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, মিরপুর বিভাগ ১৩২ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

নিয়াজ মেহেদী বলেন, অভিযানে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন, পাঁচ লিটার দেশি মদ, ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি প্রাইভেটকারের রিমোট চাবি এবং দুইজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

জেইউ/এমএন

বিজ্ঞাপন