বিজ্ঞাপন

আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে গেলেন ডা. বিটু

আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে গেলেন ডা. বিটু

সন্ত্রাসী হামলার শিকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেক হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। 

বুধবার (১৯ আগস্ট) ডা. আসাদুর রহমানের খোঁজখবর নিয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ দায়িত্বরত ডাক্তারদের সঙ্গে চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন ডা. বিটু।

হাসপাতালে ডা. আসাদুর রহমানকে দেখার পর তিনি বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, যা অত্যন্ত উদ্বেগজনক।

হাসপাতাল পরিদর্শনকালে ডা. বিটু অধ্যাপক মো. আসাদুর রহমানের পরিবারের সদস্যদের সাথে সঙ্গে বলেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানানো হয়।

গত ১৭ তারিখ রাতে শান্তিনগর এলাকায় তার ওপর হামলা হয়। এ হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ডা. বিটু।

এএএম/আরএফ

বিজ্ঞাপন