বিজ্ঞাপন

পৃথক তিনটি আদেশে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

পৃথক তিনটি আদেশে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে ট্যুরিস্ট পুলিশ থেকে র‍্যাবে, আরিফা আশরাফ পিংকিকে পুলিশ স্টাফ কলেজ থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে রাজবাড়ীর সদর সার্কেল থেকে বান্দরবানের সদর সার্কেলে এবং আবু তালেবকে সিআইডি থেকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।

এ ছাড়া, র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রাঙ্গামাটির বাঘাইছড়ি সার্কেল, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকূপা সার্কেল, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেল এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ফকিরহাট সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং ঝিনাইদহের শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।

একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে এবং এসবিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো আশিকুর রহমান খানকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) থেকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

এসএএ/এসএএস

বিজ্ঞাপন