বিজ্ঞাপন

সাবেক বোর্ড সদস্য তৌফিক নেওয়াজের মৃত্যুতে টিআইবির শোক

সাবেক বোর্ড সদস্য তৌফিক নেওয়াজের মৃত্যুতে টিআইবির শোক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে টিআইবি এ শোক প্রকাশ করে।

বিবৃতিতে টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত সারাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায় টিআইবি।

গত ১৮ আগস্ট রাতে ঢাকার গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নেওয়াজ মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, লিভার জটিলতা ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আরএম/আরএফ

বিজ্ঞাপন