বিজ্ঞাপন

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পিএস নিয়োগ

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পিএস নিয়োগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। 

দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে পাওয়া অফিস আদেশ সূত্রে বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানা গেছে। গত ১৮ আগস্ট দুদক চেয়ারম্যান ও কমিশনার যোগদানের দিন তাদের নিয়োগ দেওয়া হয়। 

আদেশ অনুসারে দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) মোহাম্মদ কামরুজ্জামানকে চেয়ারম্যানের একান্ত সচিব, উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) তামিম আল ইয়ামিনকে কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভুইয়ার একান্ত সচিব এবং উপপরিচালক (প্রতিরোধ-২) আশিকুর রহমান চৌধুরীকে কমিশনার ড. জাহাঙ্গীর আলম খানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

গত ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশন হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৮ আগস্ট তারা যোগদান শেষে বুধবার দুদকে প্রথম অফিস করেন।

আরএম/জেডএস