বিজ্ঞাপন

হাজারীবাগে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

হাজারীবাগে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান নামে (৫৫) বছর বয়সি এক চালকের মৃত্যু হয়েছে।  

 বৃহস্পতিবার (২০) আগস্ট দুপুর সোয়া ২টার দিকে মিনিটের দিকে হাজারীবাগের মনেশ্বর রোডের একটি অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

গ্যারেজের মালিক মো. আরিফ মিয়া জানান, নিহত পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি দুপুরের দিকে গ্যারেজে এসে অটোরিকশা চার্জ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।  

তিনি আরোও জানান, নিহতের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তার বাবার নাম আব্দুর রকিব। বর্তমানে হাজারীবাগ এলাকার মনেশ্বর রোডেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের বরকে রাখা হয়েছে।

এসএএ/বিআরইউ