বিজ্ঞাপন

চট্টগ্রামে যাত্রা শুরু কোস্ট গার্ড বিদ্যানিকেতনের

চট্টগ্রামে যাত্রা শুরু কোস্ট গার্ড বিদ্যানিকেতনের

চট্টগ্রামের ইছানগরে বাংলাদেশ কোস্ট গার্ডের নিজস্ব উদ্যোগে নির্মিত ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’-এর উদ্বোধন করা হয়েছে। শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ বিদ্যানিকেতনের মাধ্যমে কোস্ট গার্ডের শিক্ষা কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

গতকাল (১৯ আগস্ট) বিদ্যানিকেতনের উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য ও স্থানীয় জনগণের সন্তানদের জন্য উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যেই ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ প্রতিষ্ঠান শিশুদের মেধা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনের পর মহাপরিচালক বিদ্যানিকেতনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে বিদ্যানিকেতন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, শিশুদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের (সিজিএফডব্লিউএ) প্রেসিডেন্ট, ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এমআর/এসএএস