বিজ্ঞাপন

কামরাঙ্গীরচরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি

কামরাঙ্গীরচরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কামরাঙ্গীরচর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএসসিসি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ৫৭নং ওয়ার্ডের কামরাঙ্গীরচর রূপনগর নদীর পাড় ও বড়গ্রাম এলাকায় মোবাইল কোর্ট এ অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, অভিযানকালে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করে রাস্তা ও ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়। এ সময় অবৈধভাবে দোকান পরিচালনার দায়ে এক মামলায় এক হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম।

এএসএস/বিআরইউ