বিজ্ঞাপন

চট্টগ্রামে রিকশায় করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে রিকশায় করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

মোবাইল ফোন নিয়ে পূর্ববিরোধের জেরে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে রিকশায় করে বাড়ি ফেরার পথে মোহাম্মদ সাকিব (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে চান্দগাঁওয়ের মোহরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব চান্দগাঁও থানার চররাঙ্গামাটিয়া এলাকার সালে আহমেদ চৌধুরী বাড়ির বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রিকশায় করে বাড়ি ফেরার সময় মোহরা এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত কয়েকজন যুবক সাকিবকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মোবাইল ফোন নিয়ে পূর্ববিরোধের জেরে সাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরএমএন/বিআরইউ