দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন যাচ্ছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে তাকে শপথ পড়ানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। তিনি জানান, প্রথমে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হবে। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ।

মন্ত্রী হিসেবে শপথ নিতে দরবারে হলে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
মুখে শপথ নেওয়া শেষে শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল। আর তা সত্যায়িত করেন স্পিকার।
রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে শেষে মন্ত্রীদের শপথ নেওয়ার জন্য মঞ্চে ডেকে নেন নাসিমুল গনি।
মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রীর শপথ নেন। তাদের শপথ পড়ান নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এএইচআর/এমএসএ
