গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)।
শুক্রবার (২১ আগস্ট) ডিজাবের দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজাব সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুমসহ সংগঠনটির নির্বাহী কমিটির নেতারা নবনির্বাচিত রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
আরও বলা হয়, ডিজাব নেতারা আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে রাষ্ট্রের কল্যাণে অবিচল থাকবেন। পাশাপাশি সংবিধান সমুন্নত রেখে তিনি নিষ্ঠার সঙ্গে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএসি/এমএন
