বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

রাষ্ট্রপতি পদে শপথ নিয়ে কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় জানায়, ২১ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে কার্যভার গ্রহণ করেন। সংবিধানের বিধান অনুযায়ী একইসঙ্গে একাধিক লাভজনক পদ বা সংসদ সদস্য পদে বহাল থাকার সুযোগ না থাকায় তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

সংসদ সচিবালয় থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিতকরণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।

এসআর/জেডএস

বিজ্ঞাপন