বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বাংলাদেশ-এর প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বোয়েসেল ও আইওএম বাংলাদেশের মধ্যে অভিবাসন খাতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের জন্য সুযোগ সম্প্রসারণ এবং বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রমের সার্বিক দক্ষতা বৃদ্ধিতে আইওএম কীভাবে বোয়েসেল-কে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া, বাংলাদেশের অভিবাসন কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার উপায়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য উন্নত সেবা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় বাংলাদেশে শ্রম অভিবাসন প্রক্রিয়াকে আরও গতিশীল, কার্যকর ও নিরাপদ করতে বোয়েসেল ও আইওএম-এর মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।
এনআই/জেডএস
