বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জাপান।
রোববার (২৩ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়।
দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশ যখন অধিকতর স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশটির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর বিষয়ে জাপান তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
পাশাপাশি আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।
এনআই/জেডএস
