বাংলাদেশ পুলিশের পাঁচ ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করার পর আরও এক কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার৷
রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷
প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) করা হয়েছে৷
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে৷ পদোন্নতিপ্রাপ্তরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে৷
এমএম/জেআই
