বিজ্ঞাপন

‘আমি বাংলাদে‌শি’, ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘আমি বাংলাদে‌শি’, ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব‌লে‌ছেন, ‘আমি বাংলা‌দে‌শি’।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

হুমায়ুন কবির বলেন, আমি বাংলাদেশি। এখানে আসার এবং বাংলাদেশের জন্য কাজ করার অর্থই এটি। কোনো সুবিধাভোগী মানুষ এখানে কাজ করবে না।

দ্বৈত নাগরিকত্ব থাকলে মন্ত্রিত্ব নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা ও নেটিজেনদের সমালোচনার জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি সিটিজেনশিপ নিয়ে এসেছি, আর আপনারা বললেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো নাগরিকত্ব নিয়ে কাজ করতে এসেছি, আমরা কাজ করি।

দে‌শের এক‌টি গণমাধ‌্যম আপনার যুক্তরা‌জ্যের নাগ‌রিকত্ব নি‌য়ে সংবাদ প্রকাশ করার বিষয়‌টি তোলা হ‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈন মঈনুদ্দিন, ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? নাকি।

তিনি বলেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সব, দেশপ্রেমিক মানুষ যারা আছে, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা—এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ্‌ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।

এনআই/এমএন