রাজধানীর কমলাপুর এলাকায় বাস থেকে নামার সময় এক যাত্রীর পকেটে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মোহাম্মদ রাশেদ (২২) নামে এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে কমলাপুর এলাকায় বলাকা বাস থেকে নামার সময় এ ঘটনা ঘটে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কমলাপুর এলাকায় বলাকা বাস থেকে নামার সময় এক যাত্রীর পকেটে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন রাশেদ। এ সময় কমলাপুর-১ দায়িত্বে নিয়োজিত ট্রাফিক সার্জেন্ট স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করেন।
পরে আটক রাশেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসি/এমএন
