বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হলো। তার পিতার নাম মো. তৈয়ব আলী এবং মাতার নাম মোছা. আফলাতুন। তার স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী (জাফরটলী) গ্রামে।

রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন বা মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-২ পদমর্যাদায় এ নিয়োগ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৫-এর (২) অনুযায়ী দেওয়া হয়েছে।

এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশও অবিলম্বে কার্যকর হবে।

এসএইচআর/এমটিআই

বিজ্ঞাপন