বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এনামুল কবির।
সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মো. এনামুল কবিরকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডের ৮ম ধাপের বেতন স্কেলে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত যতদিন এ পদে বহাল থাকবেন অথবা এনামুল কবিরকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. এনামুল কবিরের ঠিকানা যন্ত্রাইল পূর্বপাড়া, নবাবগঞ্জ, ঢাকা। তার পিতার বাম শেখ মহিউদ্দিন ও মাতার নাম সেলিনা আক্তার।
এসএইচআর/জেডএস
