চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় অবৈধ হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার আমিরাবাদ এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে চারটি যানবাহন থেকে আটটি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে চার চালককে পৃথক মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
তিনি বলেন, জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনামুল হক নাবিদ/এনএফ
