বিজ্ঞাপন

৪৮তম বিসিএস থেকে আরও ১৮৪ জন চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএস থেকে আরও ১৮৪ জন চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে নিয়োগ পেয়েছেন আরও ১৮৪ জন চিকিৎসক। এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।

নিয়োগ পাওয়া প্রার্থীদের আগামী ৭ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

পরবর্তী কোনো নির্দেশনা না এলে ওই তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে, সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

এসএইচআর/এসএএস