দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে বদলি ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মহাপরিচালক (মানিলন্ডারিং) থেকে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে মহাপরিচালক (বিশেষ তদন্ত) দায়িত্বপালনের পাশাপাশি তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে পরিচালক (অর্থ ও হিসাব) পদ থেকে পরিবর্তন করে তাকে পরিচালক দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে বদলি করা হয়েছে।
আরও পড়ুন
জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আরএম/এনএফ
