বিজ্ঞাপন

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আকতার হোসেন

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আকতার হোসেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে পদায়ন করা হয়েছে। এর মধ্যে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) হিসেবে পদায়ন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এ অফিস আদেশে বদলির বিষয়টি জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এমএসি/বিআরইউ