বিজ্ঞাপন

জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার : অ্যাড. বখতিয়ার

জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার : অ্যাড. বখতিয়ার

জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর বিরোধিতা এবং সমালোচনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার। তিনি বলেছেন, যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের আসলে মানসিক চিকিৎসা করানো উচিত।

বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.)- উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাস্টের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মোছাইব উদ্দিন বখতিয়ার বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমন উপলক্ষ্যে আনন্দ মিছিল বা জশনে জুলুস উদযাপন একটি সুন্নত ও অত্যন্ত সওয়াবের কাজ। কোটি কোটি আশেকে রাসুল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে এই শোভাযাত্রায় শরিক হন। কিন্তু একশ্রেণীর মানুষ অহেতুক এর বিরোধিতা করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। সুস্থ মস্তিষ্কের কোনো ঈমানদার ব্যক্তি রাসুল (সা.)-এর জন্মের খুশিতে আয়োজিত শোভাযাত্রার বিরোধিতা করতে পারেন না।

জশনে জুলুসের পরিধি ও তাৎপর্য তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, প্রতিবছর চট্টগ্রামে আয়োজিত জশনে জুলুসে পবিত্র ও তরিকতভিত্তিক পরিবেশ বজায় রেখে লাখ লাখ মানুষ অংশ নেন। বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় শোভাযাত্রা কেবল বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন একটি ইতিবাচক ও আধ্যাত্মিক আয়োজনের বিরুদ্ধে কটূক্তি বা অপপ্রচার চালানো সংকীর্ণ মানসিকতারই পরিচয়।

জেআই