বিজ্ঞাপন

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রামের খুলশীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে খুলশী থানাধীন পলিটেকনিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার জয়নারায়ণপুর এলাকার নূরনবীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে দেলোয়ার হোসেনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরএমএন/এনএফ