নেপালে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী নেপালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার, বডি ব্যাগ।
উল্লেখ্য, ভোতি কোশি নদীর পানি বৃদ্ধির জেরে সৃষ্ট নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া এবং সীমান্তের অপরপাশে চীনের তিব্বত প্রদেশে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জনই বিদেশি নাগরিক।
এসএইচআর/জেডএস
