ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা থেকে মিতু আক্তার এক আসামি পালিয়ে গেছে। তিনি যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে হত্যা মামলার ওই আসামি কৌশলে থানা থেকে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ ডিউটিতে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ওয়ারী বিভাগের এডিসি (ডেমরা জোন) মহসিন মাসুদ বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি হত্যা মামলায় অভিযুক্ত এক নারী আসামি যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা অবস্থায় পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন।
তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে আজ সকালে এ ঘটনা ঘটে।
মিতু নামের ওই অভিযুক্ত একটি হত্যা মামলায় গ্রেপ্তার ছিলেন। তাকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
জেইউ/এসএম
