বিজ্ঞাপন

রাশিয়ার গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, নিখোঁজ ১

রাশিয়ার গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, নিখোঁজ ১

রাশিয়ার আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) আগুনে নিহত ১৫ জনের মধ্যে একজন বাংলাদেশি র‌য়ে‌ছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হয়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৭ আগস্ট) মস্কোর বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এই তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

সূত্র জানায়, রাশিয়ার মস্কো থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে অবস্থিত আমুর অঞ্চলে অবস্থিত চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীন আমুরন গ্যাস কেমিক্যাল কম্পপ্লেক্সে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। 

সূত্র আরও জানায়, টেস্টিং করার সময় পাইপ ফেটে আগুন ধরে যায় এবং পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ব্যাপক বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় রুশ, চীনা, বাংলাদেশি, নেপালি, আজারবাইজানি, উজবেক ও তাজিকিস্তানি কর্মীসহ প্রায় ৫০-৬০ জন আহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন।

এনআই/এসএম

বিজ্ঞাপন